আজ ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে থানায় জিডি

জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা ও গুমের হুমকি

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও তাঁর পরিবারকে হত্যাসহ গুমের হুমকির অভিযোগ উঠেছে একই এলাকার মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে।  এ ঘটনায় রেজাউল ইসলাম বাদী হয়ে গত ৯ ডিসেম্বর সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ৫৬৭, তারিখ: ০৯-১২-২০২৫। জিডিতে রেজাউল ইসলাম উল্লেখ করেন, ৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আলিপুর ঢালীপাড়া মোড়ে সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় জেলা জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে মোস্তাফিজুর রহমান ছোট তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তিনি রেজাউল ইসলামকে বিএনপির রাজনীতি না করার হুমকি দেন এবং রাজনীতি চালিয়ে গেলে রেজাউল ও তার পরিবারের সদস্যদের হত্যা ও গুম করে ফেলবেন বলেও দাবি করেন। এ বিষয়ে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম বলেন, “ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে কাজ করায় সাতক্ষীরা জেলা জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে মোস্তাফিজুর রহমান ছোট আমাকে হত্যাসহ গুমের হুমকি দিয়েছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের শ্যালকের সঙ্গে ছোট’র আগে থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেই প্রভাবেই তিনি নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এখনও আছেন।” তিনি আরও দাবি করেন, আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র ছেলে যুবদল নেতা সেলিমের গুমের সঙ্গেও মোস্তাফিজুর রহমান ছোট জড়িত থাকতে পারেন। “ছোটকে গ্রেপ্তার করা হলে যুবদল নেতা সেলিমের গুমের রহস্য উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি,” যোগ করেন রেজাউল ইসলাম। এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান ছোট’র বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

মোস্তাফিজুর রহমান ছোট’র বিরুদ্ধে থানায় জিডি

জামায়াতের কতিপয় নেতৃবৃন্দের উস্কানীতে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা ও গুমের হুমকি

আপডেট সময়: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫