আজ ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ক আঞ্চলিক সংলাপ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) খুলনার সিএসএস আভা সেন্টার হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে এবং এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যান সমন্বয়কারী (বাগেরহাট) এসকে হাসিব। সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। স্বাগত বক্তব্য দেন রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু। সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক মহিউদ্দীন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস প্রমুখ। বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, পিএফজি কো-অরডিনেটর অধ্যক্ষ (অব.) পবিত্র মোহন দাশ, হেনরী সরদারসহ খুলনা বিভাগের ১০টি উপজেলার প্রতিনিধিবৃন্দ। অংশগ্রহণকারীদের ঘোষণা পাঠ করেন এড. সেলিনা আক্তার শেলী। বক্তারা বলেন, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্ষুধা-দারিদ্র দূরীকরণের লক্ষ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট যাত্রা শুরু করে। বাংলাদেশে ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং বর্তমানে দেশের ৩৮টি জেলার ১০৯টি উপজেলায় ও ১৪০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরও বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণ সমাজ গঠন টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। ধর্মীয় সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতা চর্চার মাধ্যমে সহিংসতা ও বিভাজন প্রতিরোধ করা সম্ভব। স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বাড়াতে নিয়মিত আন্তঃধর্মীয় আলোচনা, যুবসমাজকে সম্প্রীতির শিক্ষায় উদ্বুদ্ধ করা, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং সামাজিক বন্ধন জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ক আঞ্চলিক সংলাপ

আপডেট সময়: ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫