আজ ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার প্রতিবন্ধী আসাদুল ইসলামের স্বাবলম্বী হওয়ার স্বপ্নপূরণে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়ে পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাঁটাছেঁড়া ছাড়াই ৫ মিনিটে নির্ণয় হবে লিভারের জটিল রোগ আগারগাঁওয়ে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর আলিপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা ‘আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে?’ বাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের

কাঁটাছেঁড়া ছাড়াই ৫ মিনিটে নির্ণয় হবে লিভারের জটিল রোগ

Oplus_16908288

সাতক্ষীরা মেডিকেলে ‘ফাইব্রোস্ক্যান’ বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

লিভার বা যকৃতের জটিল রোগ নির্ণয়ে আর প্রচলিত যন্ত্রণাদায়ক ‘লিভার বায়োপসি’ বা কাঁটাছেঁড়ার প্রয়োজন নেই। অত্যাধুনিক নন-ইনভেসিভ প্রযুক্তি ‘ফাইব্রোস্ক্যান’ (FibroScan)-এর মাধ্যমে মাত্র ৫ থেকে ৮ মিনিটেই সম্পূর্ণ ব্যথামুক্ত উপায়ে ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস এর সঠিক অবস্থা নির্ণয় করা সম্ভব।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুর ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি এবং ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ (NAFLD)-এর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এক বিশেষ সায়েন্টিফিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের কনফারেন্স রুমে এই সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।
ফ্রান্সের খ্যাতনামা চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসেন্স (Echosens)-এর ডিস্ট্রিবিউটার কেএনএস কানাডা বিডি (KNS Canada BD)- এর আয়োজনে এবং মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আশফাক আহমেদ সিদ্দিকী এবং কেএনএস কানাডা বিডির বাংলাদেশ কান্ট্রি হেড ডা. তাসরিনা রহমান।
কেন ‘ফাইব্রোস্ক্যান’ লিভার চিকিৎসায় যুগান্তকারী?
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ফাইব্রোস্ক্যান প্রযুক্তির কার্যকারিতা ও ক্লিনিক্যাল গুরুত্ব তুলে ধরে জানান প্রচলিত লিভার বায়োপসিতে সুঁই ফুটিয়ে মাংসপেশি সংগ্রহ করতে হয়, যাতে রক্তপাত ও জটিলতার ঝুঁকিপূর্ণ। যাদের ফ্যাটি লিভার, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি, ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল কিংবা পোর্টাল হাইপারটেনশনের ঝুঁকিতে থাকা রোগীদের সিরোসিস প্রতিরোধে এটি প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেএনএস কানাডা বিডির অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার আহসানুল হক, চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দেবপ্রসাদ অধিকারী, ডা. কল্যাণশীষ সরদার, ডাঃ মানুষ কুমার মন্ডল, ডাঃ প্রভাত কুমার সরকার, ডাঃ খাইরুল বাশার, ডাঃ আসাদুল্লাহ আল গালিব, ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ বাপ্পাদিত্য গাইন, ডা. অনিন্দ্য দাস সৌরভসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ এবং সাতক্ষীরায় ফাইব্রোস্ক্যানের স্থান স্মার্ট মেডিকেল সেন্টার, খুলনা রোড মোড় সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
সেমিনার শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরা অঞ্চলে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির সহজলভ্যতা এবং চিকিৎসকদের মাঝে এর সঠিক ব্যবহার বৃদ্ধি পেলে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাঁটাছেঁড়া ছাড়াই ৫ মিনিটে নির্ণয় হবে লিভারের জটিল রোগ

আপডেট সময়: ০২:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬