সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত ছেলের হাতে চাচী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ছেলের মা ও চাচাতো ভাই।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী রমেশ কুমার মন্ডলকে আটক করেছে পুলিশ। রমেশ কুমার মন্ডল (৩৫) বাদঘাটা গ্রামের ছিদাম মন্ডলের ছেলে। নিহত সুধা রানী মন্ডল (৫৫) আপন বড় চাচা মধুসূদন মন্ডলের স্ত্রী। আহত হয়েছেন হত্যাকারি রমেশের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই মধুসূদন মন্ডলের ছেলে সমীর কুমার মন্ডল (৩০)।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রমেশ দা দিয়ে মা, চাচী ও চাচাতো ভাইকে কুপিয়ে আহত করে। পরপরই প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সমীর কুমারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, রমেশ মন্ডল একজন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো ও স্ত্রীকে মারপিট করতো। আজও পারিবারিক বিরোধের সময় দা দিয়ে মা, চাচাতো ভাই ও চাচীকে কোপায়। এতে তার আপন চাচী নিহত হন।
হত্যাকারী রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে চাচী নিহত, মা ও চাচাতো ভাই আহত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়












