আজ ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সুন্দরবন বনবিভাগের অভিযানে অভয়ারণ্য থেকে নৌকা সহ ৩ জন আটক শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে চাচী নিহত, মা ও চাচাতো ভাই আহত সাতক্ষীরার পাঁচ উপজেলার ৯১ মণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন   কলারোয়ায় দুই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শ্যামনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় অবদান,সম্মাননা পেলেন উপকূলের ২৫ নারী গুড়পুকুর মেলায় বর্জ্য দূষণের শঙ্কা, সাতক্ষীরায় পার্ককে মেলামুক্ত রাখার দাবি সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া হত্যা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফেরদৌস, মাহমুদুল হাসান দিপু, শিক্ষার্থী আহনাফ আসেফসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তব্যে তারা বলেন, তাঁদের স্কুলের সাবেক শিক্ষার্থী জাকারিয়াকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকল সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুততম সময়ে বিচার শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদ গ্যাং এর সাথে। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলার প্রধান আসামীসহ ৫ জনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সুন্দরবন বনবিভাগের অভিযানে অভয়ারণ্য থেকে নৌকা সহ ৩ জন আটক

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময়: ০৪:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬