রেজাউল ইসলাম: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রম তদারকির বিশেষ দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রঊফ। এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো. আব্দুর রঊফ বলেন, আইনমন্ত্রীর পেশাগত সততা, দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও মানবাধিকার রক্ষার কার্যক্রমের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই তিন জেলায় বিচারব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়ন আরও সুসংহত ও শক্তিশালী হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাননীয় আইনমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সাতক্ষীরাসহ এই অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজের গতি আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা জেলার বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে অভিনন্দন
-
রিপোর্টার - আপডেট সময়: ১২:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- ৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়
























