আজ ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নদী শাসনের অপ-প্রভাব আজ সাতক্ষীরা স্থায়ী জলবদ্ধতা সাতক্ষীরায় এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ৭ কোটি টাকার সড়কে বালু নিয়ে কারসাজি, ইউএনওকে জানিয়েও বন্ধ হয়নি ড্রেজার ডুমুরিয়ায় মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন পুলিশের উপস্থিতিতে চাঁদা দাবি, বিএনপির দুই নেতার মুক্তি পাটকেলঘাটা ভূমি অফিসে নায়েবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তের নির্দেশ বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিথা গ্রামে এক বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখল করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বাগদা ও গলদা চিংড়ি লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ঘেরের পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের বের করে দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার বালিথা গ্রামের ঝাপার ঘেরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুবি খাতুন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা এবং তিনি একজন বিধবা নারী। ভুক্তভোগী রুবি খাতুন জানান, তার মৃত স্বামীর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে তিনি চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। ওই ঘেরে বাগদা ও গলদা চিংড়ি চাষ করা হচ্ছিল। ঘেরটি দেখাশোনার জন্য সেখানে কর্মচারী ও পাহারাদারও রাখা ছিল।

রুবি খাতুনের অভিযোগ, মঙ্গলবার সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে তার ২৫ বিঘা চিংড়ি ঘেরে প্রবেশ করে। এ সময় তারা ঘেরের পাহারাঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং সেখানে থাকা কর্মচারীদের জোরপূর্বক বের করে দেয়। পরে তারা ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে থাকা বাগদা ও গলদা চিংড়ি ধরে নিয়ে যায়। লুট হওয়া মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি ও ঘের নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে পরিকল্পিতভাবে ঘের দখল করে মাছ লুট করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর তিনি বিষয়টি দেবহাটা থানায় অবহিত করেছেন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার ঘের ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী নারী মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নদী শাসনের অপ-প্রভাব আজ সাতক্ষীরা স্থায়ী জলবদ্ধতা

বিধবার ২৫ বিঘা চিংড়ি ঘের দখলের অভিযোগ, লুট হয়েছে প্রায় ১০ লাখ টাকার মাছ

আপডেট সময়: ০৩:৫৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬