আজ ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আশাশুনিতে গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগে থানায় এজহার।। নারীসহ আহত-৪ সাতক্ষীরায় শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকার সহায়তা তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে : জেলা প্রশাসক সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ

গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার ও স্থানীয় এক ভ্যানচালকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর প্রায় ১২টার দিকে গোয়ালডাঙ্গা বাজারে আলী রেজার ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ওষুধ ব্যবসায়ী আলী রেজা জানান, তার দোকানের সামনে একটি ভ্যান দাঁড় করানো ছিল। এ সময় সন্ধ্যা কোম্পানির ১০৭১ নম্বর যাত্রীবাহী বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

পার্শ্ববর্তী দোকানদার তুহিন বলেন, প্রথমে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ভ্যানচালক ইয়াহিয়া জানান, তিনি একজন রোগীকে নিয়ে ওষুধ কিনতে এসে দোকানের সামনে ভ্যানটি রেখে দোকানে প্রবেশ করেন। এ সময় বাসটি তার ভ্যানে ধাক্কা দেয়। তিনি এর প্রতিবাদ করলে বাসের সুপারভাইজার তাকে মারধর করেন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই সুপারভাইজারকে মারধর করেন।

অন্যদিকে, সন্ধ্যা কোম্পানির ১০৭১ নম্বর বাসের সুপারভাইজার রবিউল ইসলাম দাবি করেন, বাসের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগার পর ভ্যানচালক তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ভ্যানচালকের ভাইসহ কয়েকজন এসে তাকে মারধর করেন। এছাড়া তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বাসেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় কিছু সময়ের জন্য গোয়ালডাঙ্গা বাজারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়েরের প্রস্তুতি চলছিল

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ

আপডেট সময়: ০৪:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬