আজ ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান সাতক্ষীরায় ডলার বাণিজ্যের আড়ালে প্রতারণা অনুসন্ধানে উঠে এলো বিস্ময়কর তথ্য সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত সাতক্ষীরায় ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যবসায়ীর ২৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ  সাতক্ষীরা-২ আসনে সড়ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে আব্দুর রউফের উদ্যোগে বিশেষ বরাদ্দ কলারোয়ায় বিদ্যালয়ের জমি ফেরত পেতে ইউএনওর হস্তক্ষেপ কামনা ‘গরুর স্কুল’ তকমায় কালিগঞ্জের সোনাটিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এখন ২৪ জন দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ ও সাংগঠনিক জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ মো. আব্দুর রউফের হস্তক্ষেপে বিরোধ মীমাংসার লক্ষ্যে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করে ইউনিয়নের চাবি সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সাতক্ষীরা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ মো. আব্দুর রউফ।

সভায় বক্তব্য দেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শেখ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমাদ রনজু, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সহসভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু এবং সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

সভায় বক্তারা বলেন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বহিষ্কারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমকে ব্যাহত করছিল। এ পরিস্থিতির অবসানে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য দুই সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করে সংগঠনের কার্যক্রম স্বাভাবিক রাখতে ইউনিয়নের চাবি সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়।

সভায় জেলার বাস ও ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের পাশাপাশি পাঁচটি শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান

আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান

আপডেট সময়: ০২:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬