আজ ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয় সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের সমর্থনে ৯ ফেব্রুয়ারি সোমবার বেলা আড়াইটায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করেছে শ্যামনগর উপজেলা বিএনপি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছোলায়মান কবির। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়েই বিএনপি মাঠে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন ও সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সুন্দরবননির্ভর প্রায় ৩০ হাজার পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য আয়বর্ধক কর্মসূচি, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ, মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ৯ ফেব্রুয়ারির জনসভায় বিএনপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ এবং সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে ছোলায়মান কবির শ্যামনগরের সর্বস্তরের জনগণকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণমাধ্যমকর্মীদের জনসাধারণকে অবহিত করার অনুরোধ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা

আপডেট সময়: ০৪:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬