আজ ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
ধুলিহরে নির্বাচনী জনসভায় আলহাজ্ব আব্দুর রউফ

জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ১২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ জনসভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধাদলের আহ্বায়ক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, দেশ রাজনৈতিক ও সামাজিক নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, তারিকুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক এবং সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আইনুল ইসলাম নান্টাসহ অন্যান্য নেতারা। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকে কাজ করার আহ্বান জানান। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

ধুলিহরে নির্বাচনী জনসভায় আলহাজ্ব আব্দুর রউফ

জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন

আপডেট সময়: ১২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬