আজ ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শ্যামনগরে তিন লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান জীবন ও সময় যেভাবে বরকতময় হয় শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

আরিফ বিল্লাহ, স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখা। বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগীতা মোড় হয়ে খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা আল মামুন। তিনি বলেন, “শাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ছাত্রসংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র গণতন্ত্রবিরোধী। অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ পরিবেশে নির্বাচন দিতে হবে। ছাত্রসমাজের কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে। শাকসু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।” তিনি ছাত্রদলের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার হরণ করেছে। যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের পথে বাধা দিচ্ছে, তারা তা কখনো বুঝতে পারবে না। শাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময়: ০৪:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬