আজ ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর
সভাপতি: মনিরুজ্জামান , সম্পাদক: আশরাফুল বাবু

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলায় ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাইবার দল সাতক্ষীরা জেলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম মনিরুজ্জামান সোহাগ-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মোঃ শাহাজান, এবং সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম, আব্দুল গফ্ফার, শরিফুল, সালাউদ্দীন জিকো, মিজানুর রহমান মিজানসহ ২৯ জন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিয়াদ হোসেন সিয়াম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তাইজুল ইসলাম, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ ২৪ জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মনিরুজ্জামান জুলিয়েট এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফয়জুল্লাহ ফয়েজ। কমিটিতে এছাড়া অর্থ, ধর্ম, শিক্ষা, যুব, ছাত্র, কৃষি, শ্রম, মহিলা, আইন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক, তথ্য ও গবেষণা, যোগাযোগ, ক্রীড়া এবং বনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন। নারী নেতৃত্বেও প্রতিনিধি রাখা হয়েছে। কমিটির সদস্য পদে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ বলেন, “তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দলের পক্ষে জনমত গঠন, অপপ্রচার মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বিএনপির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সহায়ক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাকটিভিজম, প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

সভাপতি: মনিরুজ্জামান , সম্পাদক: আশরাফুল বাবু

জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন

আপডেট সময়: ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬