আজ ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সাতক্ষীরা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত “প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে সাতক্ষীরা জেলা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সম্প্রতি উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতির নির্দেশে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ শীঘ্রই শুরু করার জন্য জেলা স্কাউটসের নামে ভূমি মালিকানা দলিল, খতিয়ান, খারিজা, পরচা, খাজনা/কর হালনাগাদ পরিশোধের তথ্য এবং ভূমির ডিজিটাল সার্ভের তথ্য প্রয়োজনীয় প্রকল্প কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমীন ২৬ অক্টোবর ২০২৩ তারিখে স্মারক নং- বাঃ স্কাঃ (প্রাঃ বিঃ কাঃ স্কা: স: প্র:/৪র্থ)/১৭১৩ (১০/১৪০)/২০২৩-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরাদ্দের মাধ্যমে কাজ সম্পন্ন হলে জেলা স্তরের কাব ও স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, বর্তমান সরকার শিশু ও কিশোর-কিশোরীদের স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের ফলে জেলার কাব ও স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে?

সাতক্ষীরা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ

আপডেট সময়: ০৪:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬