আজ ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

সাতক্ষীরা শহরের যানজটে বাড়ছে জনদুর্ভোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

আবু সাঈদ ও মনিরুজ্জামান মনির: সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে ক্রমবর্ধমান যানজট শহরবাসীর জন্য এক চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহীদের জন্য দৈনন্দিন যাতায়াত এখন দুঃসহ হয়ে উঠেছে। প্রতি সকাল ও বিকেল গুরুত্বপূর্ণ মোড়গুলো—বাসটার্মিনাল, জজ কোর্ট মোড়, নিউমার্কেট মোড়, সংগীতার মোড়, হাটের মোড় ও পাকাপুল—দীর্ঘ যানজটে ভরা থাকে। যানবাহনের অনিয়ন্ত্রিত পার্কিং, সড়কের একাংশ দখল করে দোকানপাট এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাবই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এক অফিসযাত্রী বলেন, “দশ মিনিটের পথ পার হতে এখন ৩০–৪০ মিনিট সময় লাগে।” অন্যদিকে এক কলেজছাত্রী জানান, “জানজটের কারণে প্রায়ই ক্লাস মিস হয়।” জরুরি সেবাতেও প্রভাব পড়ছে; অ্যাম্বুলেন্স আটকে রোগী পরিবহনে বিলম্ব হচ্ছে। ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, জনবল সংকট এবং সড়ক শৃঙ্খলার অভাব বড় সমস্যা। তবে অবৈধ পার্কিং ও ফুটপথ দখলমুক্ত করলে পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব। শহরবাসীর দাবি, পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা, গণপরিবহনের শৃঙ্খলা এবং সড়ক দখলমুক্তিকরণের মাধ্যমে জনদুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব। এখন দেখার বিষয়, কত দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

সাতক্ষীরা শহরের যানজটে বাড়ছে জনদুর্ভোগ

আপডেট সময়: ০১:৫৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬