আজ ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত সাতক্ষীরায় ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যবসায়ীর ২৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ  সাতক্ষীরা-২ আসনে সড়ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে আব্দুর রউফের উদ্যোগে বিশেষ বরাদ্দ কলারোয়ায় বিদ্যালয়ের জমি ফেরত পেতে ইউএনওর হস্তক্ষেপ কামনা ‘গরুর স্কুল’ তকমায় কালিগঞ্জের সোনাটিকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এখন ২৪ জন দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক রহমানের কাছে অভিযোগ: কালিগঞ্জে রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
তারুণ্যের উৎসব-২০২৫

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে প্রাথমিকের শিক্ষার্থীদের সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকান্ড প্রদর্শন

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ০৪:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সিলভার জুবলি মডেল, পলাশপোল, জি এন, কামালনগর, ইটাগাছা, ফিংড়ি, মিশন, রসুলপুর বালিকা ও পরানদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টারের মাধ্যমে পানযোগ্য করা, গ্রিনহাউস ইফেক্ট, সৌর বিদ্যুৎ তৈরি, সৌরজগতের ঘূর্ণন ও আলোর সরলরেখায় গমনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শন করেন। মেলার শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা পানির প্লবতা নিরূপণ, আধুনিক ও লাভজনক কৃষিপদ্ধতি, সমন্বিত মৎস্য চাষ প্রকল্প, ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার, আধুনিক নগরায়ন ও গ্রীনহাউস ইফেক্টসহ সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন।
তালা উপজেলায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় উপজেলা জুড়ে আটটি ক্লাস্টারের মোট ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টার, সৌর বিদ্যুৎ, সৌরজগতের ঘূর্ণন, আলোর সরলরেখায় গমন, বায়ুর ওজন, উদ্ভিদের বিভিন্ন অংশ, মাটি, সুষম খাদ্য ও তথ্য প্রযুক্তির প্রভাবসহ নানা সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা শিশুদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম, যা তাদের ভবিষ্যৎ জ্ঞানার্জন ও পেশাগত জীবনের ভিত্তি স্থাপন করে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সফলভাবে বিজ্ঞানমেলা আয়োজনের জন্য তিনি প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত

তারুণ্যের উৎসব-২০২৫

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে প্রাথমিকের শিক্ষার্থীদের সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকান্ড প্রদর্শন

আপডেট সময়: ০৪:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫