আজ ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার মানবিক সেবায় উপকূলবাসীর আস্থার প্রতীক এস এম শাকির হোসেন সুন্দরবনে ফিরলো বাঘিনী, বন্যপ্রাণী রক্ষায় নতুন দৃষ্টান্ত জনদুর্ভোগ লাঘবে কোদাল হাতে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সাতক্ষীরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব আব্দুর রউফ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুমোদনের মাধ্যমে আলহাজ্ব আব্দুর রউফকে এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। মনোনয়ন ঘোষণার পর সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় নেতা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে এই আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান গড়ে তুলবে। মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান বলেন, “আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। সাতক্ষীরার মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের প্রশ্নে আমি অতীতের মতোই মাঠে থাকবো।” তিনি আরও বলেন, “সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে?

সাতক্ষীরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব আব্দুর রউফ

আপডেট সময়: ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫