আজ ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ  আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট  অনিয়ম-দুর্নীতির গ্যাড়াকলে বিপর্যস্ত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টাও হামলা রোকনুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৯ জেলে আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকার মান্দারবাড়িয়া ও হলদেবুনিয়স খাল থেকে রবিবার ভোরে একটি ট্রলার ও একটি নৌকাসহ নয়জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মাছ কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মান্দারবাড়িয়া থেকে আটক ৬ জেলেরা হলেন, বাগেরহাট জেলার মংলা উপজেলার পেড়িখালী গ্রামের হেদায়েত গোলদার এর ছেলে তরিকুল গোলদার (৪০), খালেক শেখ এর ছেলে রেজাউল শেখ (৪০), একই উপজেলার উলুবুনিয়া গ্রামের রজব আলী শেখ এর ছেলে রনি শেখ (২২), মজনু শেখ এর ছেলে সোহাগ শেখ (২২), শানবান্দা গ্রামের পিয়ার শেখ এর ছেলে খলিল শেখ (১৮) ও উত্তরবিদ্যা বায়ন গ্রামের মৃত ননীগোপাল অধিকারীর বিশ্বনাথ অধিকারী (৪২)। অপর দিকে হলদেবুনিয়া থেকে আটক ৩ জেলে হলেন, খুলনা জেলার কয়রা থানার মঠবাড়ি গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে হারুন গাজী (৪৮), কয়রা গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে আব্দুর রফিক ফারুক (৪০) ও শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের সুজউদ্দীন গাজীর ছেলে আবু হাসান গাজী (২৭)। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে রবিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৯ জেলে আটক

আপডেট সময়: ০১:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫