আজ ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১০:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রতীক ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ আব্দুর রউফ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মো. নাজিরুজ্জামানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। আলহাজ আব্দুর রউফ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। পাশাপাশি তিনি বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও এলাকায় পরিচিত মুখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক মো. আতাউর রহমান, আলহাজ আব্দুর রউফের পৌত্র যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সামির শোয়েব, যুবনেতা ও ব্যবসায়ী আব্দুল্লাহ সিয়ামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। ওই তালিকায় সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আলহাজ আব্দুর রউফের নাম ঘোষণা করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ শেষে আলহাজ আব্দুর রউফ বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের ভোটার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দোয়া ও আশীর্বাদ প্রয়োজন। তিনি দলীয় সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানিয়ে ধানের শীষকে বিজয়ের বন্দরে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

জলবায়ু সহনশীলতা স্থানীয় বাস্তবতার ভিত্তিতে তৈরি হওয়া জরুরি: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি

সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময়: ১০:১৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫