আজ ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৩২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে জেলার প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে নানা কর্মসূচি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিদ্যালয়গুলোতে প্রভাত

ফেরি অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ফেব্রয়ারি) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, নান্দনিক হাতের লেখা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন ছিল চোখে পড়ার মতো। শ্রেণিকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানগুলোতে শিক্ষকরা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট সময়: ১০:৩২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬