আজ ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের শাহজানপুর ভাতশালা এলাকায় অক্সিজেন সংকটে একটি মৎস্য ঘেরে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ঘটনায় ঘেরজুড়ে ছোট-বড় বিভিন্ন প্রজাতির সাদা মাছ নিধন হতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইছামতী সীমান্তগামী সড়কের পাশে অবস্থিত একটি মৎস্য ঘেরে হঠাৎ অক্সিজেনের মাত্রা কমে গেলে মাছ মারা যেতে শুরু করে। মৃত মাছগুলো পানির ওপর ভেসে উঠলেও ঘেরের চারপাশে বড় ধরনের জাল দিয়ে ঘেরা থাকায় স্থানীয় কেউ তা অপসারণ বা সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এদিকে দীর্ঘ সময় ধরে মৃত মাছ অপসারণ না করায় ঘের ও আশপাশ এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঘেরটি নিয়মিত পরিষ্কার ও যথাযথ ব্যবস্থাপনা না করায় পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে। দ্রুত মৃত মাছ অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য ঘেরের মালিক বা উপজেলা মৎস্য বিভাগের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আপডেট সময়: ০২:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬