আজ ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সাতক্ষীরায় হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু ভারতে ৩–৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরল ২৮ বাংলাদেশি শিশু না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভল সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানকে অভিনন্দন জানালেন আব্দুর রউফ সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: মুহাদ্দিস আব্দুল খালেক গণভোটে জনগণ সংস্কার ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে : আলী রীয়াজ সাতক্ষীরা সদর ও দেবহাটাবাসীকে কৃতজ্ঞতা জানালেন আব্দুর রউফ

আলোকিত সাতক্ষীরা গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান: আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, অবহেলিত সাতক্ষীরা-২ আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষের বিকল্প নেই। আলোকিত সাতক্ষীরা গড়ে তুলতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা হাটখোলা, সরকারি কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনার সময় তিনি এসব কথা বলেন। আব্দুর রউফ বলেন, “সকলের জন্য নিরাপদ, বাসযোগ্য ও আধুনিক মডেল সাতক্ষীরা গড়তে আপনাদের সহযোগিতা চাই। আমাকে ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করব।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীকে ইসলামি দল দাবি করা হলেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। তাদের নির্বাচনী ইশতেহারেও ইসলামী রাষ্ট্রব্যবস্থার সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।” তিনি দাবি করেন, “হেফাজতে ইসলামের আমির জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নয় বলে মত দিয়েছেন।” এ কারণে ভোটাররা দাঁড়িপাল্লা প্রতীককে প্রত্যাখ্যান করছে বলেও তিনি মন্তব্য করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বকুল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহাসিন আলী, সদস্য সচিব শিমুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় কিছু ভোটার ও দলীয় নেতাকর্মী দাবি করেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির পক্ষে জনসমর্থন বেড়েছে। তাদের মতে, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমাগম বাড়ছে এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে তারা আশাবাদী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

আলোকিত সাতক্ষীরা গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান: আব্দুর রউফ

আপডেট সময়: ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬