আজ ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প সাতক্ষীরার উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চৌদ্দ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইয়ং টাইগার্স অ-১৪: সাতক্ষীরা জেলা দল সেমিফাইনালে সাতক্ষীরার দুটিসহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ‘ভুয়া’ চিঠি : সতর্ক করল মন্ত্রণালয় লিখিত ও ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর — আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ১২:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ভোমরা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি শাহানুর রহমান। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “আসন্ন নির্বাচনে উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দেশের জনগণই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই—বিশেষ কোনো ব্যক্তি হিসেবে আসিনি।” তিনি আরও বলেন, “দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। এই প্রতীকের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের। ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের প্রতীক। সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো। ধানের শীষ বিজয়ী হলে ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর, ইনশাআল্লাহ।” ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে কাজ করুন। জনগণ আমাদের পক্ষে রায় দেবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভাস্থলে বিকাল তিনটার আগেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর — আব্দুর রউফ

আপডেট সময়: ১২:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬