আজ ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
সাতক্ষীরা-২ আসনে গণসংযোগে আব্দুর রউফ

ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের সেবক হবো

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৫:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, আসনটির উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজার এবং আশপাশের রাস্তা ও ব্যবসা প্রতিষ্ঠানে গণসংযোগকালে আব্দুর রউফ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং কুশল বিনিময় করেন।

তিনি বলেন, “আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন। আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো। এমপি নির্বাচিত হলে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করবো, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে নজর দেবো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। কৃষকরা আমাদের প্রাণ, তাদের পাশে থাকাই আমার মূল অঙ্গীকার।”

গণসংযোগকালে তিনি আরও জানান, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের শঙ্কা নেই এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এমপি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি বলেন, “আমি প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও অস্ত্রবাজদের প্রতিহত করবো এবং একটি মডেল সাতক্ষীরা-২ উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা জাসাসের সহ-সভাপতি রইসুল হক টুকু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা মীর মামুন হাসান, আব্দুর রহমান বাবু, শেখ নিজামুল হক শিমুল, মো. আশরাফুজ্জামান, সাহেদ আহমেদ সুমিত, সদর থানা তাঁতীদলের আহবায়ক আবু তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ও রেজাউল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

সাধারণ ভোটাররা মনে করছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ আসনে আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভায় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি এই গণজোয়ারের প্রমাণ দিচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সাতক্ষীরা-২ আসনে গণসংযোগে আব্দুর রউফ

ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের সেবক হবো

আপডেট সময়: ০৫:৪৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬