আজ ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষ নির্বাচনী পথসভা

এই অঞ্চলের মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করতে চাই

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী পথসভা রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের সুলতানপুরে অনুষ্ঠিত হয়েছে। পৌর ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এবং ওয়ার্ড সভাপতি মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রউফ। এসময় তিনি বলেন, “আমি এই অঞ্চলের মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করতে চাই। নির্বাচিত হলে সড়ক, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছি। মা-বোনদের জন্য কুটির শিল্প স্থাপন করা হবে, যাতে তারা স্বনির্ভর হতে পারে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি বা সংখ্যালঘু নির্যাতন কোনও স্থান পাবে না। আপনারা আমাকে ভোট দিলে আমি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো ইনশাল্লাহ।” সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত নেতা আমিনুর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি ও অন্যান্য নেতৃবৃন্দ সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পাশাপাশি হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল

সুলতানপুরে আব্দুর রউফের ধানের শীষ নির্বাচনী পথসভা

এই অঞ্চলের মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করতে চাই

আপডেট সময়: ০২:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬