সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা হাটখোলায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত করে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার ইতিমধ্যেই উঠেছে। ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। তাদের কোন ষড়যন্ত্রই আমাদের জয়কে রোধ করতে পারবে না, ইনশাআল্লাহ।” পথসভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং অন্যান্য বিশিষ্ট নেতারা। পথসভায় নারী, পুরুষ ও স্থানীয় জনগণ ব্যাপক উপস্থিতি ও সমর্থন প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম:
নির্বাচনী পথসভা আব্দুর রউফ
ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে
-
রেজাউল ইসলাম - আপডেট সময়: ০৬:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- ৪২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়














