আজ ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

সাতক্ষীরা ২ আসনে প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৯:১৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রচার-প্রচারণা দৃশ্যমানভাবে বেড়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে লিফলেট বিতরণ, গণসংযোগ, পথসভা ও গ্রামভিত্তিক উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন প্রার্থী আলহাজ¦ মোঃ আব্দুর রউফ ও তাঁর সমর্থকেরা।
প্রচারণার প্রথম দিনে বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এরপর থেকে সদর ও দেবহাটার বিভিন্ন ইউনিয়নে বাজারকেন্দ্রিক লিফলেট বিতরণ ও কুশল বিনিময় লক্ষ্য করা গেছে। সন্ধ্যার পর ছোট ছোট পথসভা ও উঠান বৈঠকে অংশ নিচ্ছে। এলাকার রাস্তাঘাট, জলাবদ্ধতা, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী গনসংযোগ ও বিকাল ৩টায় সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা এবং সন্ধ্যায় পুরাতন সাতক্ষীরা বাজারে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। এদিকে, নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ মোড় ও বাজারে ব্যানার চোখে পড়ছে। কিছু এলাকায় মোবাইল মাইকিংও হয়েছে।
ধুলিহার বাজার এলাকার কৃষক আব্দুর রাজ্জাক বলেন, “রাস্তা আর পানি নিষ্কাশনের কাজ হলে আমাদের উপকার হবে-এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কৃষক কার্ড পেলে কৃষকের ভাগ্যের চাকা ঘুরে যাবে।
পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার নারী ভোটার আকলিমা খাতুন বলেন, “আব্দুর রউফ সাহেবের পক্ষে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে এসে কথা বলছে, কিন্তু নির্বাচনের পরও যেন এই যোগাযোগ থাকে- এটাই আমাদের প্রত্যাশা।”
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীর প্রচারণা কৌশলগতভাবে বিস্তৃত ও স্তরভিত্তিক। ছোট বৈঠকের মাধ্যমে সরাসরি যোগাযোগ, স্থানীয় সমস্যাকে সামনে আনা এবং সংগঠিত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক-এসব মিলিয়ে প্রচারণা দৃশ্যমান প্রভাব ফেলছে। তবে আচরণবিধি মেনে চলা, অভিযোগের জবাবদিহি এবং ভোটারদের প্রত্যাশা ব্যবস্থাপনা—এই তিনটি বিষয়ই শেষ পর্যন্ত প্রচারণার কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

সাতক্ষীরা ২ আসনে প্রচারণায় এগিয়ে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ

আপডেট সময়: ০৯:১৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬