আজ ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
নির্বাচনী জনসভায় বিএনপির এমপি প্রার্থী আব্দুর রউফ

সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০১:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

রেজাউল ইসলাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা হয়। এতে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “বিএনপি জনগণের দল, আর উন্নয়নের প্রতীক ধানের শীষ। সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।” তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের আমার কাছে আসতে কোনো নেতার সহায়তা লাগবে না।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম এবং আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন। জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

নির্বাচনী জনসভায় বিএনপির এমপি প্রার্থী আব্দুর রউফ

সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করতে হবে

আপডেট সময়: ০১:৪২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬