আজ ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা সদর ২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকালে নিজের নির্বাচনী এলাকা সাতক্ষীরা ২ আসনের (সদর-দেবহাটা) শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সংবর্ধনা সভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচারণা শুরু হয়। জামায়াত তথা ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সংবর্ধনা সভায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’ ইনশাল্লাহ। এদিকে, দুপুর থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিল সহকারে সভাস্থলে আসতে থাকে। একপর্যায়ে সভাস্থল কানায় কানায় ভরে উঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। সমাবেশ ঘিরে পুরো এলাকায় মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশ শেষে একই স্থান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলিটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে খুলনা রোডমোড়, নারকেলতলা মোড় হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা ২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, এদেশকে আমরা ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়তে চাই। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দীয় মুজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল ওয়ারেস,শহর আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান প্রমুখ। মিছিলে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: আব্দুল খালেক

আপডেট সময়: ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬