স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ছেলে ও মেয়েদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতায় চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ ধাপ-ঝাপ এবং ১০০, ২০০ ও ১৫০০ মিটার দৌড়ের মতো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মুনতাসির বিল্লাহ। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সরকারি কলেজ প্রতিবছর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- ১৯২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়













