সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটার কাপাসডাঙ্গা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের ‘সততা সংঘ’ পুনর্গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে কমিটি পুনর্গঠন, পরিচিতি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়ার কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মেধাবী ও সৎ শিক্ষার্থীদের মধ্যে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়ন্তিকা মণ্ডলকে সভাপতি এবং ৯ম শ্রেণির রত্না মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ শিক্ষার্থীর সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কমিটির সদস্যদের গাইড করার জন্য ৫ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। পরিচিতি সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সততা সংঘের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় পরামর্শক কাউন্সিলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সততা সংঘের পরামর্শক কাউন্সিল সদস্য সহকারি শিক্ষক বিশ্বনাথ সরকার সমন্বয় কার্যক্রম পরিচালনা করেন।
শাহিন বিশ্বাস 












