আজ ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সাতক্ষীরায় হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু ভারতে ৩–৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরল ২৮ বাংলাদেশি শিশু না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভল সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানকে অভিনন্দন জানালেন আব্দুর রউফ

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে অত্যন্ত ভালোবাসতেন বলেই শত নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েও দেশ ত্যাগ করেননি। এ কারণেই তিনি মৃত্যুবরণ করেও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নে বিএনপি জনগণের দল হিসেবে ইনশাআল্লাহ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহব্বত আলী, শাহজাহান আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হুদা, জেলা যুবদল নেতা আখতারুজ্জামান বাপিসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপি ও ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপডেট সময়: ০৪:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬