বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন টিমের অন্যতম সদস্য ও ইউনিয়ন অর্থ সম্পাদক মোঃ মুরশিদ আলমের পিতা আলহাজ্ব শহীদুল ইসলামের (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি… রাজেউন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮ টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। উল্লেখ্য, মরহুম আলহাজ্ব শহিদুল ইসলাম (সোমবার) ৫ জানুয়ারি বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নামাজে জানাযায় অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবাইদুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি শহীদ হাসান, ইউনিয়ন জামাতের আমির অধ্যাপক ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি মাওলানা নুরুল বাশার, ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি আকবর হোসেনসহ জেলা, উপজেলা ও স্থানীয় মুসুল্লীবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব শহীদুল ইসলাম দীর্ঘদিন দক্ষিণ পাথরঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কণ্ঠে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের প্রতি আহ্বান জানাত বহু বছর ধরে। তিনি ছিলেন একজন আল্লাহভীরু, সৎ ও সমাজে সম্মানিত ব্যক্তি। এলাকাবাসী একজন দ্বীনদার ও ধর্মপ্রাণ মানুষকে হারিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। মরহুম ৩ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংবাদ শিরোনাম:
জামায়াত নেতা মুরশিদুল আলমের পিতার জানাজ ও দাফন সম্পন্ন
-
মুজাহিদুল ইসলাম - আপডেট সময়: ০৬:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ১৯২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়














