গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় ইটাগাছা বাঙ্গালের মোড়ে ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ প্রচন্ড ভালোবাসে। যে কারণে কোটি কোটি মানুষ তাঁর জানাজায় অংশ নিয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের মানুষ এমন একজন অভিভাবককে হারালো তার অভাব কখনো পূরণ হবার নয়। দেশনেত্রী নির্যাতন, জেল জুলুম খেটেও তিনি দেশ ত্যাগ করেননি। তিনি দেশ ও দেশের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে বিএনপিকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
সংবাদ শিরোনাম:
বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ ভালোবাসে বলেই তার জানাজায় কোটি কোটি মানুষ অংশ নিয়েছে-আব্দুর রউফ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৬:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- ১৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়












