আজ ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিল সাতক্ষীরা স্কলার হাবের উদ্যোগে ইতালিতে স্কলারশিপে পড়ার সুযোগ লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল
তারুণ্যের উৎসব-২০২৫

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে প্রাথমিকের শিক্ষার্থীদের সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকান্ড প্রদর্শন

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ০৪:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সিলভার জুবলি মডেল, পলাশপোল, জি এন, কামালনগর, ইটাগাছা, ফিংড়ি, মিশন, রসুলপুর বালিকা ও পরানদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টারের মাধ্যমে পানযোগ্য করা, গ্রিনহাউস ইফেক্ট, সৌর বিদ্যুৎ তৈরি, সৌরজগতের ঘূর্ণন ও আলোর সরলরেখায় গমনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শন করেন। মেলার শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা পানির প্লবতা নিরূপণ, আধুনিক ও লাভজনক কৃষিপদ্ধতি, সমন্বিত মৎস্য চাষ প্রকল্প, ভূমিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার, আধুনিক নগরায়ন ও গ্রীনহাউস ইফেক্টসহ সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন।
তালা উপজেলায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় উপজেলা জুড়ে আটটি ক্লাস্টারের মোট ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টার, সৌর বিদ্যুৎ, সৌরজগতের ঘূর্ণন, আলোর সরলরেখায় গমন, বায়ুর ওজন, উদ্ভিদের বিভিন্ন অংশ, মাটি, সুষম খাদ্য ও তথ্য প্রযুক্তির প্রভাবসহ নানা সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করেন। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা শিশুদের মধ্যে বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম, যা তাদের ভবিষ্যৎ জ্ঞানার্জন ও পেশাগত জীবনের ভিত্তি স্থাপন করে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সফলভাবে বিজ্ঞানমেলা আয়োজনের জন্য তিনি প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

তারুণ্যের উৎসব-২০২৫

সাতক্ষীরায় তারুণ্যের উৎসবে প্রাথমিকের শিক্ষার্থীদের সৃজনশীল বৈজ্ঞানিক কর্মকান্ড প্রদর্শন

আপডেট সময়: ০৪:৪১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫