আজ ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সাতক্ষীরায় হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু ভারতে ৩–৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরল ২৮ বাংলাদেশি শিশু না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভল সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানকে অভিনন্দন জানালেন আব্দুর রউফ

কোমরপুর ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেহকে সুস্থ ও মনের আনন্দের জন্য খেলাধুলার বিকল্প নেই। শনিবার বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন, প্রতিভাবান খেলোয়াড় উন্মোচন ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। ফাইনালে বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৩-০ গোলে ভালুকা চাঁদপুর যুব সংঘ একাদশকে হারিয়ে জয়লাভ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোমরপুর যুব সংঘ সভাপতি সাইফুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম (নান্টা)। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, আলহাজ্ব মোজাম্মেল হক খান, তাকদীর আহসান রুবেল, মফিজুল ইসলাম ফাহিম, ফারুক হোসেন মিঠু প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবির, একে এম আজাদ কানন, নাজমুল হুদা, এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। খেলা উভয় দিকের দর্শকশ্রেণি নিয়ে মুখরিত ছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

কোমরপুর ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫