আজ ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান

সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড জামায়াতের যুব সমাবেশ ও নৈশভোজ

  • মুজাহিদুল ইসলাম
  • আপডেট সময়: ০৫:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উদ্যোগে যুব সমাবেশ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সেক্রেটারি আব্দুল্লাহ মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সহকারী সেক্রেটারি এড. আবু তালেব। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে তরুণ সমাজের শক্তি, মেধা ও উৎসাহকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, সকল জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ পুরোপুরি উপভোগ করতে পারেনি। এজন্য আগামী দিনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সমাবেশে এলাকার বিপুল সংখ্যক তরুণ, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান

সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড জামায়াতের যুব সমাবেশ ও নৈশভোজ

আপডেট সময়: ০৫:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫