আজ ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষকে (৩৪) আটক করে। বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা। বিজিবি জানায়, এদিন ভোর সাড়ে ৫টার সন্দেহজনক চলাফেরা দেখে তাকে থামানো হয়। এসময় প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণবার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার হয়। এছাড়া, তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ ১ হাজার ৫৪৯ টাকা জব্দ করা হয়। জব্দ স্বর্ণ ও সামগ্রীর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ জানান, ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তার বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

যশোরে কোটি টাকার সোনার বারসহ পাচারকারী আটক

আপডেট সময়: ০২:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫