আজ ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচার’: শহর ছাত্রদলের নিন্দা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। শনিবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকার নোঙর একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোল্যা মোহাম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, কেন্দ্রীয় নেতা তাইজুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে জড়িয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। শহর ছাত্রদল নেতাদের দাবি, ‘গুপ্ত সংগঠনের সহযোগিতায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,’ যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মোল্যা মোহাম্মদ মুসা দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় এবং বর্তমানে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন নিষ্ঠার সঙ্গে। তিনি বিভিন্ন জেলায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন বলেও দাবি করেন নেতা–কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকেরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা–নৈশ কলেজ শাখার সদস্য সচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈম।

সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন শহর ছাত্রদলের নেতারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচার’: শহর ছাত্রদলের নিন্দা

আপডেট সময়: ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫