আজ ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ

সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের ভোটারদের ব্যাপক সাড়া

  • রাজনীতি ডেস্ক
  • আপডেট সময়: ০৩:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা–২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া মিলেছে। শুক্রবার সকাল থেকে সুলতানপুর সবড় বাজার,  কাটিয়া টাউন বাজার, পুরাতন সাতক্ষীরা বাজার, আমতলা মোড়সহ শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী এবং চায়ের দোকানগুলো ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে নিয়ে নানান আলোচনায় মুখরিত ছিল।

এর আগে এসব এলাকায় গণসংযোগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট হাতে হাতে পৌঁছে দেন সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

সাধারণ ভোটাররা জানান, পরিবর্তন এবং সুশাসনের প্রত্যাশায় তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে ধানের শীষের প্রতি আগ্রহ বাড়ছে।

ইতোমধ্যে আসনের প্রায় সব ইউনিয়নে মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠানে সাক্ষাৎ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছেন। স্থানীয়দের মতে, এসব কার্যক্রম নেতা ও সাধারণ মানুষের মাঝে আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলছে। সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ এর গণসংযোগে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। উপস্থিতির উৎসাহ, স্লোগান এবং জনসমাগমে সাতক্ষীরা–২ আসনে নির্বাচনী উচ্ছ্বাস আরও বেড়ে গেছে বলে জানান এলাকার মানুষ।

সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ বলেন, “জনগণই আমাদের শক্তি। মানুষের দোয়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে বলে আমি বিশ্বাস করি।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

সাতক্ষীরা–২ আসনে ধানের শীষের ভোটারদের ব্যাপক সাড়া

আপডেট সময়: ০৩:৪৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫