আজ ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার ঈদের আগে রাতে শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ তালায় ছায়া বিথীর পক্ষে ইফতার মাহফিল তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ
খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আলিপুরে দোয়া মাহফিল

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বাংলার মা–মাটি–মানুষের নেত্রী, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার আলিপুরের আব্দুস সাত্তার কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। এসময় তিনি বলেন, “দেশ এখন কঠিন সময় পার করছে। এমন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার শক্তি পান।” সকলের প্রতি দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও অগণিত মুসল্লি। দোয়া মাহফিলে দেশনেত্রীর আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

লুটপাট অপহরণ ও ৭২ লাখ টাকার চেক জালিয়াতি মামলার আসামী রতন জামিনে মুক্ত, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আলিপুরে দোয়া মাহফিল

আপডেট সময়: ০২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫