আজ ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর দেবহাটায় অক্সিজেন সংকটে মৎস্য ঘেরে মাছ নিধন, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী সাতক্ষীরায় হযরত বিলাল (রাঃ) জামে মসজিদে শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু ভারতে ৩–৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরল ২৮ বাংলাদেশি শিশু না ফেরার দেশে অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডুভল সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তারেক রহমানকে অভিনন্দন জানালেন আব্দুর রউফ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

সাতক্ষীরায় সদ্য শেষ হওয়া আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের বিরুদ্ধে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করে। একইভাবে আন্তঃ স্কুল ও মাদ্রাসা পর্যায়ে টেবিল টেনিস, দাবা ও সাতার প্রতিযোগিতার বরাদ্দের টাকাও বণ্টনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ২৪–২৭ নভেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন। টুর্নামেন্টের জন্য মোট বরাদ্দ ছিল ৪ লাখ ২৬ হাজার টাকা, যা অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যাতায়াত ও পুরস্কারের জন্য দেওয়া হওয়ার কথা ছিল। তবে সদর উপজেলায় থাকা প্রতিষ্ঠানগুলোকে ২ হাজার টাকা, দূরের প্রতিষ্ঠানগুলোকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এতে দেড় লাখ টাকারও বেশি টাকা আত্মসাৎ হয়েছে।

আনুষ্ঠানিক প্রতিযোগিতার সময় সাতক্ষীরা ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, কালিগঞ্জ ডিগ্রী কলেজ ও তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন, তাদের টিমগুলো অংশগ্রহণের জন্য বরাদ্দিত খরচের সম্পূর্ণ টাকা পাননি। অনেক ক্ষেত্রে ফাইনাল খেলার খরচ পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে।

অভিযোগের জবাবে জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামন বলেন, দূরত্ব অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খরচ দেওয়া হয়েছে। আন্তঃ স্কুল ও মাদ্রাসা পর্যায়ের বরাদ্দের বিষয়ে তিনি খাতাপত্র না দেখে মন্তব্য করতে পারেননি এবং অফিসে আসার জন্য সময় চেয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

আপডেট সময়: ০৬:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫