আজ ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর
জনপ্রিয় কণ্ঠশিল্পীর মৃত্যুতে ভক্তদের শোকের ঢল

‘একটা চাদর হবে’ খ্যাত কণ্ঠশিল্পী জেনস সুমনের মৃত্যু

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৩:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

‘একটা চাদর হবে’ গানটির মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠা কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ঈশা খান। তাঁর মৃত্যুতে দেশের সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

১৯৯৭ সালে প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে জেনস সুমনের সংগীতজীবন শুরু। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ একের পর এক জনপ্রিয় গান উপহার দেন তিনি। ২০০২ সালে বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ গানটি প্রচারের পর তিনি রাতারাতি আলোচনায় আসেন।

২০০৮ সালে প্রকাশিত হয় তাঁর সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের হৃদয়ে তাঁর অবস্থান অটুট ছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে বের হয় তাঁর নতুন গান ‘আসমান জমিন’, যা জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

জেনস সুমনের মৃত্যুতে সহকর্মী শিল্পী, সংগীতজ্ঞ ও ভক্তরা শোক প্রকাশ করেছেন। তাঁরা মনে করছেন, দেশের সংগীতজগৎ একজন মেধাবী শিল্পীকে হারাল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল

জনপ্রিয় কণ্ঠশিল্পীর মৃত্যুতে ভক্তদের শোকের ঢল

‘একটা চাদর হবে’ খ্যাত কণ্ঠশিল্পী জেনস সুমনের মৃত্যু

আপডেট সময়: ০৩:৫৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫